Thursday, February 5, 2026
বাড়িরাজ্যহোটেল মালিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা কর্মচারীর

হোটেল মালিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা কর্মচারীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : হোটেল মালিকের মানসিক নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক বলে অভিযোগ। ঘটনা রাজধানীর চিত্তরঞ্জন রোড স্থিত মসজিদ সংলগ্ন এলাকায়। ঘটনা সংঘটিত হয়েছে হোটেলের মালিকের বাড়িতে। মালিকের নাম লিটন দেব। মৃত যুবকের নাম সন্তোষ সাহা। বয়স ২৮। তার বাড়ি লেম্বুছড়া বাগবাড়ি এলাকায়।

 ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতের বেলা ঘর থেকে উদ্ধার হয় সন্তোষের দেহ। হোটেলে মালিক জানান, একটি গাড়ি ক্রয় করার পর থেকে কিস্তির জন্য সন্তোষ মানসিকভাবে অসুস্থ ছিল। কারোর সাথে কথাবার্তা বলত না। চুপচাপ থাকতো। এরই মধ্যে এই ঘটনা সংঘটিত করেছে সে। কিন্তু ব্যতিক্রমী বক্তব্য মৃত যুবকের বোনের। তিনি জানান হোটেলের মালিক লিটন দেব মানসিক যন্ত্রণা দিত ওনার ভাইকে।

 সন্তোষ একটি গাড়ি ক্রয় করার পর থেকে হিংসে করতো হোটেলে মালিক লিটন। এমনকি মাঝেমধ্যে চুরির অপবাদ দিয়ে তাকে হেনস্থা করতো অভিযুক্ত মালিক। সবকিছুই মুখ বুজে সহ্য করতে লিটন। এবছর রাখি পর্যন্ত নিতে পারেনি হোটেলের মালিকের যন্ত্রণায়। বিভিন্ন সময় ফোন করে বোনের কাছে এই যন্ত্রণার কথা ব্যক্ত করত। এরই মধ্যে এই ঘটনা সংঘটিত করেছে সন্তোষ। সন্তোষের মৃত্যুর জন্য দায়ী হোটেল মালিক লিটন দেব। উনার কঠোর শাস্তি দাবী করেন সন্তোষের পরিবার। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকাবাসী জোর হয় সন্তোষের ঘরের দরজার তালা ভেঙে প্রবেশ করে। পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য