Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন

বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : শুক্রবার দেশ জুড়ে পালন করা হয় ৭৯ তম স্বাধীনতা দিবস। এইদিন বিভিন্ন রাজনৈতিক দল গুলির উদ্যোগেও স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ে ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস।

বহু বীর সেনার আত্ম বলিদানের ফলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বর্তমানে দেশ একটা বিকশিত সংকল্প যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। প্রদেশ কংগ্রেস ভবনের সামনেও এইদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ সহ অন্যান্যরা। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সুদিপ রায় বর্মণ। পাশাপাশি সেখানে দলীয় পতাকাও উত্তোলন করা হয়। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান দেশের বহু বীর সেনার আত্মবলিদানের ফলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যাদের আত্ম বলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা দিবস পালন করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এইদিন দেশের বর্তমান শাসক দলের সমালোচনা করেন।

এদিকে রাজধানীর মেলারমাঠ স্থিত সিপিআইএম কার্যালয়েও পালন করা হয় দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। জাতীয় পতাকা উত্তোলনের পর জিতেন্দ্র চৌধুরী জানান স্বাধীনতা দিবস পালনের মধ্যদিয়ে স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করা হয়েছে। তিনি আরও বলেন স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছেন, সেই স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের রাজ্য কার্যালয় ছাড়াও বিভিন্ন জেলা ও মহকুমা স্তরের কার্যালয় গুলিতেও এইদিন যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় স্বাধীনতা দিবস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য