Thursday, February 5, 2026
বাড়িরাজ্যহর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন

হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ আগস্ট :৭৯ তম স্বাধীনতা দিবস হর ঘর তিরঙ্গা উপলক্ষে পশ্চিম থানা থেকে একটি বাইক র‌্যালি আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নমিত পাঠক, সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, পশ্চিম ত্রিপুরার থানার ওসি সহ অন্যান্যরা। জেলা পুলিশ সুপার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন নেশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ৭৯ বছর আগে ভারতবর্ষ স্বাধীন হয়েছে।

 কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় নেশা কারবারিদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। এই নেশা রুখতে পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করে চলেছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে চলেছে। পাশাপাশি অপরাধমুক্ত রাজ্য গড়ার শপথ নিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে অপরাধমুক্ত সমাজ গড়ার যে আশ্বাস দিয়েছেন সেটা আগামী দিন কতদূর বাস্তবায়ন করতে সক্ষম হয় রাজ্য পুলিশ প্রশাসন সেটাই এখন দেখার বিষয়। আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে ১৫ই আগস্ট  কে সামনে রেখে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই বিষয়ে ওয়ার্ড পরিষদ অভিষেক দত্ত বলেন, হর ঘর তিরাঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজকের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।

এ স্বাস্থ্য শিবিরের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে। তিনি আরো বলেন দলের মূল মন্ত্র হলো সেবাই সংগঠন। এই মূল মন্ত্রকে সামনে রেখে আজকের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিনের স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।অপরদিকে আগরতলা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে হর ঘর তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এই কার্যক্রম আগরতলা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ড অফিসের সামনে থেকে শুরু হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেট প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। এদিনের এই রেলিতে হিন্দু মুসলিম সকল অংশের মানুষ অংশগ্রহণ করেন জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন পদ পরিক্রমা করেন। এই পদযাত্রায় বড় মাত্রায় ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। ৭৯ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার আরক্ষা প্রসাশনের উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয় তিরঙ্গা র‌্যালী। শান্তির বাজার ট্রাইজংশন এলাকা থেকে এই র‌্যালী শুরু হয়।  র‌্যালীটি শান্তির বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বাইখোড়া থানায় গিয়ে সমাপ্তি হয়। শান্তির বাজার থানা, বাইখোড়া থানা, মনপাথর ফাঁড়ী থানা ও জোলাইবাড়ী ফাঁড়ী থানার আরক্ষা কর্মীরা বাইকে জাতীয় পতাকা নিয়ে এই র‌্যালীটি সংগঠিত করে।  আরক্ষাদপ্তররের উদ্দ্যোগে আয়োজিত আজকের র‌্যালীতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপী দেববর্মা। ৭৯ তম স্বাধীনতা দিবসে উপলক্ষে ফায়ার এবং ইমারজেন্সি সার্ভিসে উদ্যোগে বাধারঘাট স্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এর শুভ সূচনা করলেন দপ্তরের অধিকর্তা উত্তম মন্ডল। এছাড়াও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত সাধারণ মানুষের মধ্যে ৭৯ তম স্বাধীনতা দিবসের বিশেষত্ব পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। বাধারঘাট ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে দৌড় শুরু হয়, সমাপ্ত হয় আগরতলা ফায়ার সার্ভিস চৌমুহনী স্থিত ফায়ার স্টেশনে এসে। পরে এই বিষয়ে তুলে ধরেন উদ্যোক্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য