Friday, February 6, 2026
বাড়িরাজ্যশিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যা করল পিতা

শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যা করল পিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : একেবারে সমাজের নিকৃষ্টতম ঘটনা। এক বছরের শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। পিতার কোলেই নির্মমভাবে প্রাণ হারালো এই শিশু কন্যা। ঘটনা খোয়াই মহকুমার তুলা শিখর এলাকায়। অভিযুক্ত পিতা টিএসআর এর দশম ব্যাটেলিয়ানে কর্মরত। তার নাম রথীন্দ্র দেববর্মা। শিশু কন্যার মা মিতালী দেববর্মার অভিযোগ তার স্বামী রথীন্দ্র দেববর্মা এক বছরের শিশু কন্যাকে কোলে নিয়ে দোকানে যায় কিছু একটা খাওয়ানোর জন্য।

কিন্তু দোকান থেকে আসতে খানিকটা দেরী হওয়ায়  সন্দেহ হয় এই শিশু কন্যার মায়ের। শিশু কন্যাকে নিয়ে তার বাবা বাড়িতে ফিরে আসার পর দেখা যায় শিশু কন্যা শুধু বমি করছে। ওষুধের গন্ধ বেরোচ্ছে তাদের আশপাশ থেকে। স্ত্রী মিতালি দেববর্মা তার স্বামী রথীন্দ্র দেববর্মাকে জেরা করতে করতে শুরু করলে স্বামী রথীন্দ্র দেববর্মা তার স্ত্রীকে কিল ঘুসি লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এক বছরের এই শিশু কন্যাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় আগরতলার জিবি হাসপাতালে।

জিবি হাসপাতালে চিকিৎসকরা এই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে। শিশুকন্যার মৃত্যুর এই ঘটনা ছড়িয়ে পড়তেই জিবি হাসপাতাল চত্বরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ নরপিসাচ রুপি এই পিতাকে উত্তম মধ্যম দেওয়ার জন্য উদ্যত হলে জিবি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা একটি নিরাপদ স্থানে অভিযুক্ত হত্যাকারি পিতা রথীন্দ্র দেববর্মাকে বন্দী করে রেখে সাধারণ মানুষের রোশানল থেকে বাঁচায়। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত এই হত্যাকারী পিতা টিএসআর জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায়। নিজের শিশু কন্যাকে হত্যা করার দায়ে তার বিরুদ্ধে একটি খুনের মামলা লিপিবদ্ধ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য