স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট : বিগত তিন মাস ধরে কৈলাসহর মহকুমার আশা কর্মীরা বেতন না পাওয়ায় আশা কর্মীরা ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে আশা কর্মীরা। এদিন আশা কর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে আশা কর্মীরা। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পিয়ালী চক্রবর্তী, শিল্পী দেব, মঞ্জু দেব, ঝুমা দাস সহ আরও অন্যান্যরা।
ডেপুটেশন শেষে পিয়ালী চক্রবর্তী জানান, বিগত তিন মাস ধরে আশা কর্মীদের মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না। অবিলম্বে বকেয়া মাসিক ভাতা সহ প্রতি মাসে নিয়মিত ভাবে ভাতা প্রদান করতে হবে। রাজ্য সরকারের ঘোষিত এক হাজার টাকা প্রতি মাসে প্রদান করতে হবে এবং বকেয়া জমাকৃত টাকা এককালিন মিটিয়ে দিতে হবে। বকেয়া তেত্রিশ শতাংশ ও একশো শতাংশ ইনসেনটিভ অবিলম্বে প্রদান করতে হবে। কোভিড কালীন সময়ের বকেয়া অতিরিক্ত পারিশ্রমিক সহ স্মার্ট কার্ড এবং আভা কার্ড বিতরনের পারিশ্রমিক অবিলম্বে প্রদান করতে হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আশা কর্মীদের নিয়মিত করতে হবে এবং আঠারো হাজার টাকা মাসিক বেতন ভাতা প্রদান করতে হবে। মূলত এই পাঁচ দফা দাবিতেই আশা কর্মীরা ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমা আশা কর্মীদের জানান যে, আগানী সোমবার আশা কর্মীদের বেতন দেওয়া হবে। বাকী দাবী গুলো তিনি উর্ধতন কর্তৃপক্ষের নজরে নেবেন। পরবর্তী সময় ডেপুটেশন প্রদানকারীরা আরো জানান, আগামী সোমবার বেতন না দিলে আশা কর্মীরা কৈলাসহরে বৃহত্তর আন্দোলন করবে বলেও জানায় আশা কর্মীরা।

