Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ ছাত্র-ছাত্রীদের

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ ছাত্র-ছাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট : কদমতলার ফুলবাড়িতে শিক্ষিকা বদলির প্রতিবাদে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে শিক্ষার্থীদের। কদমতলা স্থিত দক্ষিণ ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই অভিযোগ তুলেন। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে শিক্ষক-শিক্ষিকাদের ভেতরে আটকে রেখে চুরাইবাড়ি রেলস্টেশন–খেরেংজুড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

 এদিকে বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে চলছে শিক্ষক স্বল্পতা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর জন্য ৭ জন শিক্ষক, শিক্ষিকা রয়েছেন। এরই মধ্যে সম্প্রতি বিদ্যালয়ের একমাত্র জীবন বিজ্ঞান শিক্ষিকা মালতি রিয়াংকে যুবরাজনগরের শ্রীভূমি বিদ্যালয়ে বদলি করেছে শিক্ষা দপ্তর। এতে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একমাত্র জীববিজ্ঞান শিক্ষিকা বদলি হলে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগামী ৮ আগস্ট তাদের পরীক্ষা। তাই তারা বদলি প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন শুরু করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুরাইবাড়ি থানার পুলিশ ও কদমতলা আইএস অফিসের ডেপুটি ইন্সপেক্টর অভিমন্যু মালাকার। তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেও সমাধান খুঁজে পাননি। পরে জেলার ও.এস.ডি সমীর রঞ্জন নাথের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, আগামী এক মাস তথা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মালতি রিয়াং দক্ষিণ ফুলবাড়ি বিদ্যালয়েই বহাল থাকবেন। পরে আশ্বাস পেয়ে সন্তুষ্ট হয়ে দুপুর আড়াইটা নাগাদ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং স্কুলের তালাও খোলে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য