Thursday, February 5, 2026
বাড়িরাজ্যড্রাগসের হোম ডেলিভারি করতে এসে বাড়ির মালিক সহ আটক দুই

ড্রাগসের হোম ডেলিভারি করতে এসে বাড়ির মালিক সহ আটক দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুলাই : টমটম দিয়ে ড্রাগসের হোম ডেলিভারি করতে এসে বাড়ির মালিক সহ আটক দুইজন। জানা যায়, বর্তমান সময়ে খোয়াই মহকুমা এলাকাতে অভিনব পদ্ধতি অবলম্বন করে ড্রাগস সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রীগুলি হোম ডেলিভারি করা হচ্ছে।

দীর্ঘ দিন ধরে চলছে এমন কার্যকলাপ। শনিবার সকালে খোয়াই শহরের অরবিন্দ পার্ক সংলগ্ন এলাকায় এমনই এক ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীদের  কাছ থেকে জানা যায়, অরবিন্দ পার্ক এলাকার বাসিন্দা মৃত ব্রজলাল দেববর্মার ছেলে পান্নালাল দেববর্মা কাছে প্রায় সময়ই তার বাড়িতে টমটম নিয়ে অবৈধ ব্রাউন সুগার বিক্রি করতে আসে দুর্গানগর এলাকার এক ড্রাগ্স ব্যবসায়ী।

 এলাকাবাসী গোটা বিষয়টি বেশ কিছুদিন ধরে প্রত্যক্ষ করছিল। শেষ পর্যন্ত শনিবার সকালে হাতে নাতে আটক করেন ড্রাগস সেবনকারী এবং ড্রাগস কারবারিকে। যদিও এলাকার মানুষের অভিযোগ ড্রাগস কারবারি এবং ড্রাগস সেবনকারীকে আটক করছিল না। এদিকে অবশেষে এলাকাবাসীর চাপে পড়ে উভয়কেই গ্রেফতার করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য