বাড়িরাজ্যহুরমুড়িয়ে ভেঙ্গে পড়ল বিদ্যাজ্যোতি স্কুলের সিলিং

হুরমুড়িয়ে ভেঙ্গে পড়ল বিদ্যাজ্যোতি স্কুলের সিলিং

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুলাই :উদ্বোধনের ৩ বছরের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল চড়িলাম অটল বিহারী বাজপেয়ি বিদ্যাজ্যোতি স্কুলে সিলিং। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। রাতের বেলায় ঘটনা ঘটনার ফলে কেউ হতাহত হয়নি। তবে সেই হল ঘরে ছাত্রছাত্রী থাকা অবস্থায় সিলিং ভেঙে পড়লে ঘটতে পাড়ত বড় ধরনের অঘটন। বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন চড়িলামের বিধায়ক থাকা কালিন ওনার প্রচেষ্টায় স্কুলটির পরিকাঠামো গত উন্নতি হয়েছিল। ২০২২ সালে বিদ্যালয়ের এই কনফারেন্স হলের উদ্বোধন করা হয়েছিল।

 মাত্র তিন বছরের মধ্যে এই ঘটনা ঘটে গেল। তিন বছরের মধ্যে কনফারেন্স হলের সিলিং হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ার ফলে সিলিং-এর গুনমান নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। স্কুলের প্রধান শিক্ষক জানান সোমবারও বিদ্যালয়ের কনফারেন্স হলের সিলিং ঠিকঠাক ছিল।

মঙ্গলবার তিনি বিদ্যালয়ে গিয়ে দেখতে পান কনফারেন্স হলের সিলিং ভেঙ্গে পড়ে রয়েছে। সোমবার রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। রাতের বেলায় এই ঘটনা ঘটার ফলে বড় ধরনের কোন অঘটন ঘটে নি। ঘটনার বিষয়ে তিনি জেলা শিক্ষা আধিকারিককে অবগত করেছেন। অপরদিকে বিদ্যালয় পরিচালন কমিটির প্রাক্তন চেয়ারম্যান ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান। তিনি জানান বিদ্যালয়ের এই কনফারেন্স হলে সরকারি বেসরকারি অনেক অনুষ্ঠান হয়। তবে অনুষ্ঠান চলাকালীন সময় সিলিং ভেঙ্গে না পড়ার ফলে কোন ধরনের ক্ষতি হয় নি। ঘটনার বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছেন বলেও জানান তিনি। চড়িলাম অটল বিহারী বাজপেয়ি বিদ্যাজ্যোতি স্কুলের কনফারেন্স হলে অনুষ্ঠান চলাকালীন সময় সিলিং ভেঙ্গে পড়লে বড় ধরনের অঘটন ঘটতে পাড়ত তা বলার অপেক্ষা রাখে না। তবে তিন বছরের মধ্যে কনফারেন্স হলের সিলিং ভেঙ্গে পড়ার ফলে কাজের গুনমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি উঠেছে ঘটনার তদন্ত করে দেখা হোক, সিলিং-এর গুনমান ভালো ছিল কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য