Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা

পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন : ডাবল ইঞ্জিন সরকারের আমলে সমাজের কোনদিন ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাচ্ছে উন্নয়ন। এমনটাই দাবি বর্তমান সরকারের। অথচ বিদ্যুৎ, পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। রবিবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে চুড়াইবাড়ি থানার অধীন খেরেংজুড়ি এলাকায়। অভিযোগ খেরেংজুড়ি নবোদয় বিদ্যালয়ে পানীয় জলের চরম সংকট সৃষ্টি হয়ে আছে। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অভিযোগ খেরেংজুড়ি জহর নবোদয় বিদ্যালয়ের  জলের সমস্যা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শনিবার রাত থেকে জলের সমস্যার চরম রূপ ধারণ করে।

রান্নার জল, স্নান করার জল, শৌচাগারে ব্যবহারের জল পর্যন্ত ছিল না। প্রতি রবিবার খেরেংজুড়ি জহর নবোদয় বিদ্যালয়ের অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের সঙ্গে দেখতে বিদ্যালয় আসেন। বিদ্যালয়ে এসে জলের সমস্যা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পরবর্তীতে অভিভাবকরা বিদ্যালয়ের অধ্যক্ষা মনিদীপা করের সাথে যোগাযোগ করলে তিনি অকপটে স্বীকার করেন এই জলের সমস্যা।

এই জলের সমস্যার কথা বিদ্যালয়ের অধ্যক্ষা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন, কিন্তু সমস্যা সমাধান হয়নি। যাইহোক সরকারে দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান চায় ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা। পরবর্তী সময় অভিভাবকরা রাস্তা অবরোধে সামিল হন। ঘটনাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয় চুড়াইবাড়ি থানার পুলিশ। এবং তাদের আশ্বস্ত করেন। সেদিন বিক্ষোভ কর্মসূচি কারণে এলাকায় যানজট সৃষ্টি হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য