Thursday, February 5, 2026
বাড়িরাজ্যচুরি যাওয়া দুটি বাইক সহ আটক দুই চোর

চুরি যাওয়া দুটি বাইক সহ আটক দুই চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন : আগরতলা শহরে ঘাঁটি করে বসে আছে চোর চক্র। গত ১৮ জুন রাজধানীর অভয়নগর এলাকা থেকে একটি রয়েল এনফিল্ড বাইক চুরি হয়। তারপর বাইকের মালিক রিপন চাকমা এনসিসি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে প্রথমে এক কুখ্যাত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে সে বাইক চুরির ঘটনায় জড়িত রয়েছে।

 তারপর পুলিশ আরও দুজনকে আটক করে। পুলিশ মোট তিনজনকে জিজ্ঞেসাবাদ চালিয়ে আরো পাঁচজনের নাম জানতে পারে। তারপর পুলিশ রামনগর এবং মধুপুর থেকে আরও তিনজন চোরকে আটক করেছে। একই সাথে আটক করা হয়েছে চুরি যাওয়া আরো দুটি বাইক। এখন পর্যন্ত পুলিশ মোট ছয় জনকে আটক করেছে। ধৃতদের নাম সজল দাস, বিমল দাস, ঝুটন বিশ্বাস, উত্তম দেববর্মা, শ্যামল নন্দী এবং সংকর সরকার। এই চুরির ঘটনায় জড়িত আরো দুজন জড়িত রয়েছে। পুলিশ গোটা গ্যাং জালে তোলার জন্য বাকি চোরদের সন্ধান শুরু করেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানান থানার ওসি। তিনি আরো জানান, এই চোর চক্র মধুপুর দিয়ে চুরি করা বাইকগুলি বাংলাদেশ পাচার করতো। বাংলাদেশের পাচার চক্রের সাথে তাদের বড় সংযোজন রয়েছে বলেন পুলিশ জানতে পেরেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য