বাড়িরাজ্যড্রেন সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

ড্রেন সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মে : রাস্তার ড্রেন সংস্কারের দাবিতে ২০৮ নং জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার খোয়াই চাম্পাহাওর থানার অন্তর্গত বাচাইবাড়ী বাজার এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ বিগত বহু বছর ধরে বর্ষাকালীন সময়ে রাস্তার পাশে থাকা ড্রেন সংস্কারের অভাবে বন্ধ হয়ে আছে।

 ফলে বৃষ্টির জল জমে বাড়ি ঘরে প্রবেশ করতে শুরু করেছে। ফলে বাড়ি ঘরে বসবাস করার ক্ষেত্রে নানান সমস্যায় সম্মুখীন হতে হয় এলাকার ১৫ থেকে ২০ পরিবারের। বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগছে তারা। এই নিয়ে বহুবার দপ্তরের আধিকারিকদের জানালেও এখন পর্যন্ত এই সমস্যা সমাধান না হওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার সকালে বাচাইবাড়ি বাজার স্থিত জাতীয় সড়ক অনির্দিষ্ট কালের জন্য অবরোধ করেন স্থানীয়রা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য