বাড়িরাজ্যঅগ্নিসংযোগে মৃত্যু এক বৃদ্ধ মহিলার

অগ্নিসংযোগে মৃত্যু এক বৃদ্ধ মহিলার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ মে :বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকায় অগ্নিসংযোগে মৃত্যু এক বৃদ্ধ মহিলার। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার রাতেরবেলায় বাইখোড়া থানাধীন পশ্চিম চড়কবাই এলাকায় রেনুবালা কুরি নামে এক বৃদ্ধা মহিলা বাড়ীর কিছু পরিত্যক্ত জিনিস পুড়ে ফেলার উদ্দেশ্যে আগুন দেয়।

 এ সময় আচমকা উনার শরীরে আগুন লেগে যায়। তারপরই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। রেনু বালা কুরির অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য