বাড়িরাজ্যহাঁপানিয়া বাজারে পুড়লো পাঁচটি দোকান, পরিদর্শনে গেলেন মেয়র এবং এলাকার বিধায়িকা

হাঁপানিয়া বাজারে পুড়লো পাঁচটি দোকান, পরিদর্শনে গেলেন মেয়র এবং এলাকার বিধায়িকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ মে :শনিবার সকালে সাড়ে দশটার নাগাদ একটি ফাস্টফুডের দোকান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় হাঁপানিয়া বাজারে। আগুনে পুড়ে যায় পাঁচটি দোকান। আংশিক ক্ষতি হয় দুটি দোকানের। অগ্নিকাণ্ডের ঘটনার সম্পর্কে জানান টিফিনের দোকানের কর্ণধার অজয় দাস। তিনি জানান, সকালবেলা দোকান খুলে রান্নার গ্যাসে চুল্লিতে পেশার কুকার বসিয়ে দোকান থেকে বের হয়ে এটিএম -এর সামনে আসতেই দেখতে পান আগুনের জ্বলছে তার দোকান।

সাথে সাথে চিৎকার শুরু করেন তিনি। আশেপাশের ব্যবসায়ীরা ও পথচারীরা এসে খবর দেয় বাধারঘাট স্থিত ফায়ার স্টেশনে। ঘটনাস্থলে পৌঁছায় দুটি ফায়ার ইঞ্জিন। দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায় দমকল কর্মীরা। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকানের মধ্যে রয়েছে টিফিনের দোকান, স্টুডিও এবং ফলের দোকান। ব্যবসায়ীদের অভিমত যদি ঘটনাস্থলে দুটি ফায়ার ইঞ্জিন সময়মতো ছুটে না আসতো তাহলে গোটা বাজার অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যেত। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনো স্পষ্ট নয় ব্যবসায়ী মহল। তবে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাজারের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আন্দাজ করতে পারছে না ব্যবসায়ী মহল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এদিকে ঘটনার খবর পেয়ে দুপুরে একটা নাগাদ হাঁপানিয়া বাজারের ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করতে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মিনা রানী সরকার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, বাপী দাস সহ অন্যান্যরা।

ক্ষতিগ্রস্ত দোকানীদের সঙ্গে আগরতলা পুর নিগমের মেয়র কথা বলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি জানান, সরকারিভাবে যা সহায়তা করার তা যেন দ্রুত করা যায় সেদিকে নজর দেওয়া হবে। পাশাপাশি পুর নিগম থেকেও সাহায্য করার ব্যবস্থা করা হবে। পরবর্তী সময়ে বাজারটিকে সর্ব সুবিধা যুক্ত আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য