বাড়িজাতীয়পার্সেল বোমা হামলার আশঙ্কা? এবার পাকিস্তান থেকে চিঠি, পার্সেল আসাও বন্ধ করল...

পার্সেল বোমা হামলার আশঙ্কা? এবার পাকিস্তান থেকে চিঠি, পার্সেল আসাও বন্ধ করল নয়াদিল্লি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ মে : পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করছে নয়াদিল্লি। শুক্রবার রাতেই প্রতিবেশী দেশ থেকে সমস্তরকম আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার ঘোষণা করা হল, শুধু পণ্য নয়, পাকিস্তান থেকে কোনওরকম চিঠি বা পার্সেল আসবে না ভারতে। দুদেশের মধ্যে ডাক পরিষেবাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিল দিল্লি।


শনিবার ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হল, পাকিস্তানের সঙ্গে জল-স্থল এবং আকাশপথে সমস্তরকম ডাক এবং পার্সেল আদানপ্রদান বন্ধ করা হচ্ছে। পণ্য আমদানি বন্ধের পর ডাক যোগাযোগ বন্ধ। বস্তুত পাকিস্তানের সঙ্গে সমস্তরকম দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করে ফেলল নয়াদিল্লি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য