বাড়িরাজ্যপরকীয়ার জেরে মহিলার উপর মধ্যযুগীয় বর্বরতা, জেল পুলিশকে জুতোপেটা করলেন স্ত্রী

পরকীয়ার জেরে মহিলার উপর মধ্যযুগীয় বর্বরতা, জেল পুলিশকে জুতোপেটা করলেন স্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :এ যেন আগরতলা টাটা কালী বাড়ির পুনরাবৃত্তি ঘটলো বিশ্রামগঞ্জ থানাধীন রামনগর এডিসি ভিলেজে। মঙ্গলবার সকালে এক মহিলাকে পুলিশের সামনে চুলে ধরে টানাহেঁচড়া। অভিযুক্ত জেল পুলিশ কর্মীকে জুতোপেটা করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ হাতে তুলে দিলো স্ত্রী। ঘরে স্ত্রী সন্তান ফেলে রেখে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের পুলিশ কর্মী শম্ভু ত্রিপুরা রংমালা এডিসি ভিলেজের বিবাহিত অপর এক মহিলার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। জেল পুলিশ কর্মী শম্ভু ত্রিপুরা তার স্ত্রী সন্তানের উপর প্রতিনিহত অবৈধ ভালোবাসাকে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।

মঙ্গলবার সকালে জেল পুলিশ কর্মীর স্ত্রী সহ তার শ্বশুরবাড়ির লোকজন ছুটে আসে রংমালা এডিসি ভিলেজ এলাকায়।সেই বিবাহিত মহিলার সাথে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের জেল পুলিশ কর্মীকে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলেন। উত্তেজিত শম্ভু ত্রিপুরার স্ত্রী সহ তার শ্বশুরবাড়ির লোকজন এবং এলাকাবাসী সেই বিবাহিত মহিলাকে চুলে টানা হেঁচড়া করে পুলিশের সামনে বেধরক মারতে মারতে মাটিতে লুটিয়ে ফেলে দেয়।

অন্যদিকে জেল পুলিশ কর্মী স্ত্রী নিজের পায়ের জুতা খুলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সহ উত্তেজিত জনতার সামনে নিজের স্বামীকে জুতোপেটা করতে করতে পুলিশের হাতে তুলে দেয়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ কোনরকম ভাবে উত্তেজিত জনতার সামনে থেকে অভিযুক্ত পুলিশ কর্মী সহ সেই মহিলাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে। বিশ্রামগঞ্জ থানার মধ্যে উত্তেজিত জনতা অভিযুক্ত জেল পুলিশ কর্মীকে তাদের হাতে তুলে দিতে আন্দোলন শুরু করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য