স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৯ নং ওয়ার্ডের নাইন বুলেট ক্লাবের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর ভাস্বতী দেববর্মা।
তিনি স্বাস্থ্য শিবির পরিদর্শন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আবহাওয়ার পরিবর্তনের জন্য মানুষের অসুস্থ হওয়ার প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা। তাই এলাকায় মাসে চারবার স্বাস্থ্য শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে যারা গরীব বংশের মানুষ হয়েছে তারা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে। চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদান করছে। যার ফলে হাসপাতালে রোগীর ভিড় অনেকটা হ্রাস পাবে বলে ধারণা। এমনটাই জানান এলাকার কর্পোরেটর।

