বাড়িবিশ্ব সংবাদআফগানিস্তানে বন্যায় ২০ জনের মৃত্যু, ১০০ জন নিখোঁজ

আফগানিস্তানে বন্যায় ২০ জনের মৃত্যু, ১০০ জন নিখোঁজ

কাবুল (আফগানিস্তান), ২১ জুলাই (হি.স.): আফগানিস্তানে ভারী বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার প্রবল বর্ষণের ফলে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে বন্যায় হাহাকার পড়ে গিয়েছে। সরকারি আধিকারিকদের মতে, এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৮০ জন আহত হয়েছেন। প্রায় ১০০ জন নিখোঁজ বলে জানানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তান ন্যাশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী নুরিস্তান প্রদেশের রাজধানী পারুনে সম্প্রতি আসা বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, ৮০ জনেরও বেশি আহত হয়েছেন এবং ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিসংখ্যান প্রাথমিক এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল এখনও কাজ চালিয়ে যাচ্ছে। সার্ভে ও মূল্যায়নের প্রক্রিয়া শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে বিস্তারিত তথ্য ভাগ করে নেওয়া হবে। মৃতের সংখ্যা ও আহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য