ওয়াশিংটন, ১৫ জুলাই (হি.স.): ক্রমশই জটিল হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে আমেরিকা। এই পরিস্থিতিতে পিছু হটতে নারাজ ইরানও। যদিও, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে আসা জাহাজের ওপর অতিরিক্ত টোল আরোপের হুমকি থেকে পিছু হঠেছেন। এর আগে পণ্যবাহী জাহাজের সুরক্ষার জন্য ২০ শতাংশ টোল আদায়ের কথা জানিয়েছিলেন ট্রাম্প। যদিও সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। এর পরিবর্তে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে তিনি নতুন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির পরিকল্পনা করেছেন তিনি।
এদিকে, তেহরান স্পষ্ট করে দিয়েছে, আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মউ) থেকে তারা বেরিয়ে আসছে। দুই পক্ষের এই বিরোধে আবার পশ্চিম এশিয়ায় উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিল।

