বাড়িজাতীয়পালানোর সময় প্রতিরোধ! বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু এক অভিযুক্তের

পালানোর সময় প্রতিরোধ! বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু এক অভিযুক্তের

বারুইপুর, ৮ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত এক অভিযুক্তের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল ওই অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশের। সেই সময় পাল্টা প্রতিরোধ করে পুলিশ। আর তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার তদন্তে অপরাধস্থলের পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, অভিযুক্ত এক রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য