শোপিয়ান, ৭ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দুই স্থানীয় জঙ্গির খোঁজে চতুর্থ দিনেও চলল তল্লাশি অভিযান। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এর যৌথ দল পুরো এলাকা ঘিরে রাখে । সোমবার সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর তরফ থেকে চারটি গ্রামে তল্লাশি অভিযান চালানো হয় । মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হয় তল্লাশি ।
প্রসঙ্গত, ৩ জুলাই জম্মু ও কাশ্মীরের মীমন্দর এলাকার একটি বাগানের নজরদারি ক্যামেরায় প্রথম লস্কর ই তৈবার ওই দুই জঙ্গিকে দেখা গিয়েছিল। এই গোটা এলাকার অধীনে মোট সাতটি গ্রাম রয়েছে।

