বাড়িজাতীয়২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণে দোষী সকলের সাজা বহাল হাইকোর্টের

২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণে দোষী সকলের সাজা বহাল হাইকোর্টের

আহমেদাবাদ, ৭ জুলাই (হি.স.): আহমেদাবাদে ২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষীসাব্যস্ত সকলের সাজা বহাল রেখেছে গুজরাট হাইকোর্ট। ২০০৮ সালের ২৬ জুলাই, আহমেদাবাদের বিভিন্ন স্থানে ২১টি বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে ৫৬ জন মারা যান।

২০২২ সালে, একটি বিশেষ আদালত এই মামলায় অভিযুক্তদের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দোষীরা এই রায়ের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে আবেদন করেছিল, যার রায় মঙ্গলবার ঘোষণা করা হল।

২০০৮ সালের আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলা প্রসঙ্গে সরকারি কৌঁসুলি অমিত প্যাটেল বলেন, “বিশেষ আদালত ৩৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে – তাদের আবেদন খারিজ করা হয়েছে এবং গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় বহাল রেখেছে। আদালত আরও বলেছে, বিস্ফোরণে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা এবং কম আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য