বাড়িজাতীয়রথযাত্রা উপলক্ষ্যে ৩০০টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে : রেলমন্ত্রী

রথযাত্রা উপলক্ষ্যে ৩০০টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে : রেলমন্ত্রী

ভুবনেশ্বর, ৬ জুলাই (হি.স.): কিছু দিন পরই ওড়িশার পুরীতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এ বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে ৩০০টিরও বেশি ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী সোমবার ওড়িশার ভুবনেশ্বর থেকে নান্দেদ–মুম্বই এবং তানাকপুর–নান্দেদ এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “৩০ জুন সমাপ্ত হওয়া গ্রীষ্মকালীন মরশুমে এ বছর রেকর্ড সংখ্যক ১৫,০০০টিরও বিশেষ ট্রেন চালানো হয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে ৩০০টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া কেরলমে ওনাম উৎসবের জন্য ১০০টিরও বেশি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। নাগরিকদের সাশ্রয়ী ও নিরাপদ পরিষেবা প্রদানের লক্ষ্যে রেলওয়ে, কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী মোদীর এটি একটি বড় উদ্যোগ।”

তিনি বলেন, “ভগবান জগন্নাথের পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে রেলওয়ের পক্ষ থেকে ব্যাপকভাবে বিশেষ আয়োজন করা হয়েছে। পুরী স্টেশনটিও সুন্দরভাবে সংস্কার করা হয়েছে।” রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, “আজ উত্তরাখণ্ডের তানাকপুর থেকে হাজুর সাহেব, নান্দেদ পর্যন্ত একটি নতুন ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। তরাই অঞ্চলে বসবাসকারী আমাদের শিখ ভাই-বোনদের পক্ষ থেকে এ নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল। এছাড়া আজ ওয়াসিম ও হিঙ্গোলি হয়ে নান্দেদ থেকে মুম্বই পর্যন্ত সংযোগকারী একটি ট্রেন পরিষেবাও চালু করা হয়েছে, যা বিদর্ভ ও মারাঠওয়াড়া অঞ্চলের বেশ কয়েকটি জেলার সঙ্গে মুম্বইয়ের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। পাশাপাশি পিলিভিট, আগ্রা ও তানাকপুরকে সংযুক্তকারী আরও কিছু ট্রেন পরিষেবাও চালু করা হয়েছে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য