বাড়িখেলাটি-টোয়েন্টি সিরিজ: ভারতের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজ: ভারতের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

লন্ডন, ৫ জুলাই (হি.স.): ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয় ৪ উইকেটে।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ২০ ওভারে ভারত করে ১৯০ রান। স্বাগতিকরা লক্ষ্য ছুঁয়ে ফেলে ছয় বল হাতে রেখে।পাঁচটি করে চার ও ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ হয়েছেন বেথেল।

চেস্টার-লি-স্ট্রিটে সিরিজের প্রথম ম্যাচে ভারত ২০ ওভারে ১৮৯ রান করার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ফলে সেদিন রান তাড়ার সুযোগই পায়নি ইংল্যান্ড। এবার জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল হ্যারি ব্রুকের দল।টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত উদ্বোধনী জুটিতে পায় ৫০ রান। ঝড়ো ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ফিফটির সম্ভাবনা জাগিয়ে ২৪ বলে ৪৩ রান করে বিদায় নেন আভিশেক শার্মা। আট চার ও এক ছক্কায় গড়া তার ইনিংসটি।

তৃতীয় উইকেটে ইশান কিষান ও অধিনায়ক শ্রেয়াসের ব্যাটে ইনিংস সর্বোচ্চ ৬৫ রানের জুটি পায় ভারত। ২২ বলে ৩৭ রান করে ফেরেন শ্রেয়াস।৩৩ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার স্যাম কারান। আগামী মঙ্গলবার তৃতীয় ম্যাচ হবে ট্রেন্ট ব্রিজে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য