বাড়িরাজ্যদুই অটোর সংঘর্ষে আহত ৫-৬ জন

দুই অটোর সংঘর্ষে আহত ৫-৬ জন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুলাই : শহরে অটোর দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বেআইনি যান চলাচল। ট্রাফিক পুলিশ এই ধরনের যান চলাচল নিয়ন্ত্রণে আনতে পুরোপুরি ব্যর্থ। শনিবার রাজধানীর রেশম বাগান এলাকায় দুই অটো মুখোমুখি সংঘর্ষে আহত ৫ থেকে ৬ জন। এর মধ্যে রয়েছে শিশু। ঘটনা বিবরণে জানা যায় একটি অটো ওভারটেক করতে গিয়ে ডান পাশে চলে আসায় এই ঘটনা সংগঠিত হয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। পরে আহতদের উদ্ধার করে দমকল কর্মীরা জিবি হাসপাতালে নিয়ে যায়।

আহতদের মধ্যে পুরুষ মহিলার পাশাপাশি শিশুর রয়েছে। অতিরিক্ত যাত্রী বহন করা এবং ওভারটেকের কারণে শহরে এই অটো দুর্ঘটনা বাড়ছে। শহরের মোড়ে মোড়ে ট্রাফিক কর্মীরা থাকলেও মন্ত্রী বিধায়কদের জন্য রাস্তায় যানজট মুক্ত করা ছাড়া তাদের আর কোন কাজ নেই! দিনরাত শহরের মধ্যে চরম যানজট সৃষ্টি হলেও রাজধানীর উত্তর গেট, বটতলা, ফায়ার ব্রিগেড চৌমুহনী, মোটর স্ট্যান্ড, রাধানগর শহর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে শুধুমাত্র “সোঅফ” করে চলেছে। প্রতিদিন মানুষ শহরে বের হয়ে তিতি বিরক্ত একমাত্র যানজটের কারণে। অনভিজ্ঞ ট্রাফিক আধিকারিকদের জন্য শহরে যানজট মানুষের নিত্য সঙ্গে হয়ে উঠেছে। এর মধ্যেই ঘটছে দুর্ঘটনা। তবে নিষ্ক্রিয় ট্রাফিক কর্মীরা কবে হাত পা ঝাড়া দিয়ে শহরের মধ্যে সঠিক দায়িত্ব পালন করতে নামবেন সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে পথচারীদের মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য