ওয়াশিংটন, ৪ জুলাই (হি.স.): তাপপ্রবাহের জেরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বাতিল হল আমেরিকার ওয়াশিংটনে। আমেরিকার সময় অনুযায়ী শনিবার, ৪ জুলাই সকাল সাড়ে ১০টায় ওই কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছরের পূর্তি উপলক্ষে ওই কুচকাওয়াজের আয়োজন করা হয়। কিন্তু তাপপ্রবাহে অংশগ্রহণকারীদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় আয়োজকেরা ওই কুচকাওয়াজ বাতিলের কথা ঘোষণা করেন। আবহাওয়া দফতর ওয়াশিংটনে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। তাপমাত্রা ৪৩ ডিগ্রি থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
এদিকে, অসহ্য গরমে ইউরোপের বিভিন্ন দেশে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমে নাজেহাল অবস্থা ফ্রান্সে। বিগত এক সপ্তাহ সেদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ২২ থেকে ২৮ জুনের মধ্যে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র গরমের জন্য। রাজধানী প্যারিসেও বহু মানুষের মৃত্যু হয়েছে।

