বাড়িখেলাবিশ্বকাপে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার

বিশ্বকাপে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার



কলকাতা, ৩ জুলাই (হি.স.): শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ম্যাচের নিষ্পত্তি এলো একেবারে শেষ সময়ে। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গেল পর্তুগাল।শুক্রবার (৩ জুলাই) ভোরে টরন্টোয় নকআউট ম্যাচটিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে পর্তুগিজরা।

ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার চেয়ে পর্তুগাল কিছুটা সময় ম্যাচে এগিয়ে ছিল। তবে প্রথমার্ধে আক্রমণ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি। একাধিকবার খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়।বিরতি পর দু’টি দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ইয়োসিপ স্তানিশিচের নিখুঁত পাস বক্সের ভেতর দিয়ে গিয়ে পৌঁছে যায় ইভান পেরিসিচের কাছে। অভিজ্ঞ এই উইঙ্গার কোনো ভুল না করে বাঁ পায়ের দারুণ শটে বল পাঠান জালে।

৬০ মিনিটে গোল উদযাপন করতে পেরেছেন সিআর সেভেন। পেনাল্টি থেকে সমতায় ফেরে পর্তুগাল। চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় দায়িত্বটা নিজের কাঁধে নেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।স্পট কিকে দলকে এগিয়ে দেন তিনি।ম্যাচের ৭৫ মিনিটে ক্রোয়েশিয়ার নিশ্চিত গোল বাঁচান দিয়োগো কস্তা। মাতেও কোভাচিচের প্রথম শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি শটটিও অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক।
এরপর রোনাল্ডেকে তুলে রুবেন নেভেসকে মাঠে নামান কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচের ৯৪ মিনিটে গনসালো রামোসের গোলে জয় নিশ্চিত হয় পর্তুগালের। আর শেষ মুহূর্তে অফসাইডে গোল বাতিল হওয়ায় বিশ্বকাপের স্বপ্ন শেষ ক্রোয়েশিয়ার।

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল খেলবে স্পেনের সঙ্গে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য