স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :ফটিকরায়–কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দ থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেই দপ্তরের। অবশেষে এক করে সরকারকে লজ্জায় ফেললেন। জানা যায়, কুমারঘাট মহকুমার ফটিকরায়–কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দ থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। প্রতিদিন এই রাস্তা দিয়ে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। জয়দীপ ঘোষ নামে এক ব্যক্তি জানান, নিজের অর্থ ও শ্রম দিয়ে রাস্তার গর্ত ভরাট করে মানবিকতার পরিচয় দিয়েছেন। তিনি পেশায় টমটম চালক।
তিনি বলেন সরকার রাস্তা সংস্কার করে না বলে তিনি নিজে রাস্তা সংস্কার করার উদ্যোগ নিলেন। তিনি আরো জানান, মঙ্গলবার মোট ৫০ টি গর্ত ভরাট করেছেন। এভাবে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তিনি। এমন রাস্তা সংস্কার ফটিকরায় আগরতলা সহ বিভিন্ন জায়গায় সে করেছেন। সরকার না করলে জনগণ রাস্তা সংস্কার করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন সে। স্থানীয়দের মতে, একজন সাধারণ শ্রমজীবী মানুষ যদি নিজের টাকায় সরকারি রাস্তা মেরামত করতে বাধ্য হন, তবে উন্নয়নের দাবি কতটা বাস্তব, তা নিয়ে প্রশ্ন উঠছে। মানুষের দাবি, উন্নয়ন যেন শুধু নেতা-মন্ত্রীদের বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে বাস্তবেও প্রতিফলিত হয়।

