বাড়িরাজ্যদুর্ঘটনায় রক্তে ভাসলো সড়ক

দুর্ঘটনায় রক্তে ভাসলো সড়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :সাতসকালে শান্তির বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি দ্রুতগামী রড বোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম হলেন এক বাইক আরোহী। তার মাথায় গুরুতর আঘাত লাগে। মাথার অনেকটা অংশের চামড়া উঠে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টার নাগাদ শান্তির বাজার অনুকূল ঠাকুর আশ্রমের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, TR-08-D-1737 নম্বরের একটি রড বোঝাই বোলেরো গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা দমকল কর্মীদের খবর দেন। খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় ওই বাইক আরোহীকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। আহত যুবকের নাম সুমন নন্দী, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি শান্তির বাজার পৌরসভার অফিসে সুপারভাইজার হিসেবে কর্মরত বলে জানা গেছে। কর্তব্যরত চিকিৎসকরা সুমনের শারীরিক অবস্থার বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন।ঘটনার পর দুর্ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। ঘাতক বোলেরো গাড়িটিকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য