বাড়িরাজ্যশ্লীলতাহানি অভিযোগে শিক্ষককে অপমান করার প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিল পড়ুয়ারা

শ্লীলতাহানি অভিযোগে শিক্ষককে অপমান করার প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিল পড়ুয়ারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক দীনমনী সিনহার বিরুদ্ধে গত ১৮ জুন এক ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ করে ১৯ জুন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে স্কুলে এসে শিক্ষককে অপমান করা হয়। যদিও শ্লীলতাহানি করেছেন বলে থানায় কোনো অভিযোগ দায়ের করেনি ছাত্রীর পরিবার।

এরপর দিন থেকে শিক্ষক দিনমনি সিনহা ছুটিতে রয়েছেন। মঙ্গলবার পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ঘটনার প্রতিবাদে স্কুলে তালা দিয়ে ক্লাস বয়কট করে। তাদের দাবি শিক্ষক দীনমনী একজন ভালো মানুষ। তাদের বক্তব্য শিক্ষক দীনমনীকে ফাঁসানো হয়েছে।

এই ঘটনার তারা বিচার চাইছে। যতদিন এই বিষয়ে সুরাহা না হবে তারা ক্লাস বয়কট করবে বলে জানায়। ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শক ঝুনু রানী দেব্বর্মা পি এম শ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ছুটে গিয়ে আলোচনায় বসেছেন। এদিকে এলাকার বিধায়িকাও বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। কিন্তু ছাত্রছাত্রীরা চাইছে শুধুমাত্র মৌখিক আশ্বাস নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা অভিযোগ তুলেছে তারা যদি মিথ্যা অভিযোগ তুলে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। কারণ মিথ্যা কথা বলে শিক্ষক শিক্ষিকাদের ফাঁসানো হলে এর প্রভাব পড়বে বিদ্যালয়ের উপর। এখন দেখার বিষয় ঘটনার তদন্ত হয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য