স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : ডিমের কার্টুনের আড়ালে বিলেতি মদ পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পাথার কান্দি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথারকান্দি থানার পুলিশ ডিমের কার্টুনের অভ্যন্তরে লুকানো প্রায় ৫ লক্ষাধিক টাকার বিলেতি মদ উদ্ধার করল পাথার কান্দি থানার পুলিশ। আটক করা হয় বিলেতি মদ পাচারে কাজে ব্যবহুত গাড়ি সহ গাড়ির চালককে।
জানা যায় রবিবার গভীর রাতে পাথারকান্দি থানার ভারপ্রাপ্ত ওসি বিশ্বজ্যোতি দেউরির নেতৃত্বে পুলিশের একটি দল থানার অন্তর্গত মৈনা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় পাথারকান্দিগামী TR-05H-1669 নাম্বারের একটি মালবাহী ছোট গাড়ি আটক করা হয়। সন্দেহ জনক গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়িতে থাকা ৫৯ টি ডিমের কার্টুনের অভ্যন্তর থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া বিলেতি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে দাবি পুলিশের। ধৃত গাড়ি চালককে সোমবার আদালতে সোপর্দ করে পাথার কান্দি থানার পুলিশ।

