বাড়িরাজ্যসক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরজমিনে পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী

সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরজমিনে পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : রাজ্য সফরে এসে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার অভয়নগর স্থিত সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরজমিনে পরিদর্শন করেন। তারপর তিনি অভয়নগর স্থিত বালিকা শাখা-২ মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের হোস্টেলের নির্মাণস্থল সরজমিনে ঘুরে দেখেন।

 তাঁর সঙ্গে ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান অভয়নগর স্থিত গার্লস ইউনিট-২ অর্থাৎ সিসিআই দেশের মধ্যে একটা মডেল। সকল রাজ্যকে এইটা অনুসরণ করা প্রয়োজন। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধিন যে সকল প্রকল্প রাজ্যে চলছে, সেই সকল প্রকল্প খুব ভালো ভাবে চলছে। তিনি আরও বলেন কেন্দ্রীয় স্তরে দপ্তরের বৈঠক হলে অন্যান্য রাজ্যের প্রতিনিধিদের তিনি আহ্বান জানাবেন ত্রিপুরা রাজ্যের সিসিআই একবার পরিদর্শন করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য