বাড়িরাজ্যকাঞ্চনমালা লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত

কাঞ্চনমালা লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : রাজ্যের গ্রাম পাহাড়ের বিদ্যালয় গুলির অবস্থা যে কতটা নড়বড়ে হয়ে উঠছে সেটা আবারও দৃষ্টান্ত হয়ে উঠল গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিড ডে মিলের খাবার খাওয়ার জন্য নির্দিষ্ট কোন বসার জায়গা নেই, নেই কোন বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা। প্রতিদিন ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে কিংবা গাছের নিচে ঠাই দাঁড়িয়ে খাবার খেতে হচ্ছে। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য তেমন কোন বিশুদ্ধ পানীয় জলের নেই সুব্যবস্থা।

 যার ফলে ছাত্রছাত্রীরা বাড়ি থেকেই খাবার জল স্কুলে আনতে হচ্ছে। এই শিক্ষা পরিকাঠামোর বেহাল দশা দীর্ঘদিনের কিন্তু শিক্ষা পরিকাঠামোর এই বেহাল অবস্থা পরিবর্তনের কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর এবং সরকার। ছাত্র ছাত্রীদের অভিভাবকদের বক্তব্যে লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা পরিকাঠামো অনেকটা দুর্বল। এদিন অভিভাবকরা জানিয়েছেন স্কুলে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাবার জন্য নির্দিষ্ট কোন বসার জায়গা নেই, যার ফলে ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নীচে কিংবা গাছের নিচে খাবার খেতে হচ্ছে এতে ছাত্রছাত্রীদের সমস্যা হয়। যারা গাছের নিচে দাঁড়িয়ে খাবার খায় তাদের খাবারের থালায় পোকামাকড় পড়ার আশংকা রয়েছে।

এরপর পানীয় জলের সমস্যা ছাড়াও আরো অভিযোগ স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষক স্বল্পতা, নার্সারী বিভাগের ছাত্র ছাত্রীদের শিক্ষা দানের জন্য নেই কোন শিক্ষক,যার ফলে নার্সারীর ছাত্র ছাত্রীদের বড়দের সাথে ক্লাস করানো হচ্ছে, এতে নার্সারি বিভাগের ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা পাচ্ছে না। সবকিছু মিলিয়ে এই স্কুলটি নানা সমস্যায় জর্জরিত। সমস্যা দূরীকরণে রাজ্য বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের যেমন উদ্যোগ নেই, ঠিক তেমনি এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিদেরও এমন কোন নিতে দেখা যায় নি। এদিন অভিভাবকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুলের এই সমস্যা গুলি দ্রুত সমাধানের জন্য সরকার এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের কাছে দাবি জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য