বাড়িরাজ্যআগরতলা কোচিং ডিপোতে ৩৪৫ কেডব্লিউপি ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

আগরতলা কোচিং ডিপোতে ৩৪৫ কেডব্লিউপি ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

গুয়াহাটি, ২৯ জুন (হি.স.) : স্থায়ী ও পরিবেশ-বান্ধব জ্বালানি পদক্ষেপকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আগরতলা কোচিং ডিপোতে ৩৪৫ কেডব্লিউপি ক্ষমতাসম্পন্ন একটি অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প সফলভাবে স্থাপন ও চালু করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। প্রকল্পটি পরিবেশগত স্থিতিশীলতা ও জ্বালানি দক্ষতার প্রতি ভারতীয় রেলের অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে নবীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবহার এবং ভবনের ছাদের ওপর উপলব্ধ জায়গার সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, সৌরবিদ্যুৎ ব্যবস্থাটি বর্তমানে ভবনে ব্যবহৃত মোট বিদ্যুৎ থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করছে। ফলে এটি একটি ‘নেট পজিটিভ এনার্জি’ ভবনে পরিণত হয়েছে। দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে ফেরত পাঠানো হচ্ছে, যা সবুজ শক্তি উৎপাদনে অবদান রাখার পাশাপাশি প্রথাগত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা হ্রাস করছে। এই পদক্ষেপের ফলে জ্বালানি ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় হবে এবং সর্বোচ্চ চাহিদার ওপর নির্ভরতা হ্রাস পাবে বলে আশা করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। তিনি বলেন, প্রচলিত উৎস থেকে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি এই প্রকল্পটি কার্বন নিঃসরণ এবং সামগ্রিক কার্বন ফুটপ্রিন্ট হ্রাসে সহায়তা করবে।

এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ৩৪৫ কেডব্লিউপি ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পটি চালু, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পরিচ্ছন্ন জ্বালানি সমাধান গ্রহণ এবং পরিবেশ-বান্ধব পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে চলমান প্রচেষ্টার একটি অংশ। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে দীর্ঘস্থায়ী ব্যবস্থা ও জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন ভবিষ্যৎ গড়ার জাতীয় লক্ষ্য অর্জনে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য