বাড়িরাজ্যদুর্নীতির অভিযোগ তুলে শহরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

দুর্নীতির অভিযোগ তুলে শহরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : ​আন্দোলনে নামলো কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেসের এসসি এবং ওবিসি ডিপার্টমেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কর্পোরেশন গুলি ঘেরাও করা হয়। প্রদেশ কংগ্রেস ভবন থেকে এদিন একটি মিছিল সংঘটিত করে কর্পোরেশনে যান দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থক। সেখানে গিয়ে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করার পাশাপাশি ডেপুটেশন প্রদান করা হয়।

 উপস্থিত নেতৃত্বের দাবি, রাজ্যের এসসি এবং ওবিসি কর্পোরেশন গুলি দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। এইগুলির মধ্যে শুধুমাত্র লুট হচ্ছে। জনগণের স্বার্থে কাজ হয় না। তাই সরকার যাতে সঠিক সময়ে সঠিকভাবে কাজ সম্পন্ন করে তার জন্য দাবি করা হয়। একই সঙ্গে এই দুই সম্প্রদায়ের মানুষের জন্য যাতে সঠিকভাবে সংরক্ষণ ব্যবস্থা করা হয়। পাশাপাশি জাত গণনা বিল পাস করে নির্ধারিত সম্প্রদায়ের মানুষের মধ্যে যেন সুযোগ সুবিধা সঠিক ভাবে পৌঁছানো হয় সে দাবি করা হয় এদিনের ডেপুটেশনের মধ্য দিয়ে বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য