স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : রামনগর চার নং রোডের ফ্ল্যাট বিস্ফোরণের ঘটনায় মৃত শুভ্রজিতের পরিবারের জন্য সরকারি চাকরির দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সম্প্রতি রামনগর ৪ নং রোডের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল শুভ্রজিৎ চৌধুরী নামে এক যুবকের। রবিবার মৃত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি মৃত যুবকের পরিবার পরিজনদের সাথে কথা বলেন। তাদের প্রতি সমবেদনা জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান মৃত শুভ্রজিৎ চৌধুরীর পরিবার পরিজনদের সাথে কথা বলেছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। টিএনজিসিএল-এর গ্যাসের সংযোগের কারনে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য কারা দায়ি তা তদন্ত করে দোষীদের সাস্তি প্রদানের দাবি জানান। একই সাথে মৃত যুবকের বিধবা স্ত্রী বা পরিবারের কাউকে সরকারি চাকুরি প্রদানের পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক।

