বাড়িজাতীয়ভারত মহাসাগর ভারত ও সেশেলসের মধ্যে সম্পর্ক গড়ে তুলেছে : প্রধানমন্ত্রী

ভারত মহাসাগর ভারত ও সেশেলসের মধ্যে সম্পর্ক গড়ে তুলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): ভারত মহাসাগর শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত ও সেশেলসের মধ্যে সম্পর্ক গড়ে তুলেছে, রবিবার সেশেলস থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারত মহাসাগর শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত ও সেশেলসের মধ্যে সম্পর্ককে লালন করে এসেছে। এর জলরাশি আমাদের মধ্যে নিরন্তর বাণিজ্য, সংস্কৃতি ও মানবিক সংযোগকে সচল রেখেছে। আমরা বিশ্বাস করি, ভারত মহাসাগর আমাদের সবার যৌথ আবাসস্থল এবং এর নিরাপত্তা, স্থায়িত্ব ও সমৃদ্ধি নিশ্চিত করা আমাদের সকলের যৌথ দায়িত্ব। এই ভাবনা থেকেই আমাদের ‘মহাসাগর’ ভিশনের ভিত্তি গড়ে উঠেছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভারত-সেশেলস যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমাদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য আমি প্রেসিডেন্ট হারমিনিয়ার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের কাছ থেকে “গার্ডিয়ানস অফ দ্য ব্লু হরাইজন” সম্মানে ভূষিত হওয়াটা আমার এবং ১৪০ কোটি ভারতবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। বিনম্রচিত্তে এই সম্মান গ্রহণ করার পাশাপাশি, আমি এটি সেইসব দেশের উদ্দেশ্যে উৎসর্গ করছি যারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় লড়াই করছে এবং পরিবেশ সংরক্ষণকে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নিজেদের কর্তব্য বলে মনে করে।”

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমরা বিশ্বাস করি, দুই দেশের মধ্যকার দূরত্ব ঘোচাতে ডিজিটাল প্রযুক্তি একটি কার্যকর মাধ্যম। আমরা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল গণ-পরিকাঠামোর ক্ষেত্রে ভারতের সফল অভিজ্ঞতা সেশেলসের সঙ্গে ভাগ করে নেব। আর আমি আনন্দিত যে, আজ সেশেলসে ইউপিআই চালুর লক্ষ্যে একটি মউ স্বাক্ষরিত হচ্ছে।” মোদী আরও বলেন, “আমি এমন এক ঐতিহাসিক মুহূর্তে সেশেলস সফর করছি, যখন দেশটি নিজস্ব স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে এবং ভারত ও সেশেলসের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর পূর্ণ হচ্ছে। গত পাঁচ দশকে আমরা বন্ধুত্বকে আস্থায়, আস্থাকে সহযোগিতায় এবং সহযোগিতাকে জনকল্যাণে রূপান্তরিত করেছি।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য