বাড়িরাজ্যআন্দোলন নামতে চলেছে কংগ্রেস

আন্দোলন নামতে চলেছে কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুন : প্রধানমন্ত্রী নতুন একটি প্রকল্প শুরু করেন ২০২২ সালে। এই প্রকল্পে জন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে ২০২৭ সালের মধ্যে তিন কোটি লোকের কর্মসংস্থান হবে। এই প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হবে ২০৩২ সালে। সেই সময় ১০ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। এই প্রকল্প ২০২২ সালে শুরু হয়েছিল। নিতি আয়োগের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত ৬০ লক্ষ লোকের চাকুরি হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর বলছে ১৫ লক্ষ লোকের চাকুরি হয়েছে। শ্রম মন্ত্রক বলছে ৫ লক্ষ চাকুরি হয়েছে। সর্বত্র জালিয়াতিতে ঘেরা।

 শনিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন প্রদেশ কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান ত্রিপুরা রাজ্যে টিপিএসসি-র অনেক নোংরা নজির রয়েছে। ১০ জুন ডায়েট কলেজে প্রফেসর নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। টিপিএসসি ২২ জন পরীক্ষার্থীর পরীক্ষা নিয়েছে দুই বেলায়। তাও একই প্রশ্নপত্র দিয়ে। তার পিছনে কি উদ্দেশ্য তা পরিষ্কার। অবৈধ অর্থ সবকিছুর মুল কেন্দ্র। তাই প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ছাত্র কংগ্রেসের লড়াই জারি রয়েছে। আগামী ২৩ জুন পর্যন্ত কংগ্রেসের উদ্যোগে প্রতিটি মহকুমায় সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ২৪ জুন বিকালে আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য