বাড়িরাজ্যদুঃসাহসিক চুরি ধর্মনগরে

দুঃসাহসিক চুরি ধর্মনগরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : ​চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে ধর্মনগরে। শহরের অফিস টিলা ও জেল রোড সংলগ্ন মধ্যবিত্ত আবাসিক এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে নগদ টাকা, সোনা ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বাড়ির মালিক তপন দেবনাথ জানান, চিকিৎসার প্রয়োজনে তিনি ও তার স্ত্রী গত ২৫-৩০ দিন ধরে আগরতলায় তাদের মেয়ের বাড়িতে ছিলেন।

শনিবার সকালে বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান, বাড়ির দরজা ও জানালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে দেখেন, সবকিছু লন্ডভন্ড। তপন দেবনাথের অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরের দল চারটি সিলিং ফ্যান, তিনটি গ্যাস সিলিন্ডার, নগদ প্রায় ৪০ হাজার টাকা এবং এক ভরি সোনার গয়না চুরি করে নিয়ে গেছে। সব মিলিয়ে খোয়া যাওয়া সামগ্রীর মূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়েই ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ চুরির ঘটনা পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। এদিকে, শহরে একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য