বাড়িরাজ্যপ্রধান শাসক এবং শরিক দলের মধ্যে টেন্ডার নিয়ে উত্তপ্ত

প্রধান শাসক এবং শরিক দলের মধ্যে টেন্ডার নিয়ে উত্তপ্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুন : রাজ্যের গ্রাম পাহাড়ে প্রধান শাসক এবং শরিক দলের মধ্যে টেন্ডার নিয়ে কাড়াকাড়ি। এরই সাক্ষী মনুঘাটের সাব জোনাল অফিস। শরিক দলের দিকে আঙ্গুল তুলছে প্রধান শাসক দল বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ প্রশাসন। দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, সাব জেড.ডি.ও কার্যালয় থেকে টেন্ডার ডাকা হয়। কিন্তু নিরপেক্ষ ভাবে টেন্ডার গ্রহণ করা হচ্ছে না। একতরফা পক্ষ নেওয়ার চেষ্টা করছেন সরকারি অফিসাররা।

 নির্ধারিত সময়ে তারা টেন্ডার সংক্রান্ত ফর্ম সংগ্রহ করতে জোনাল অফিসে উপস্থিত হলেও বিভিন্নভাবে তাদের বাধা দেয় তিপরা মথার কর্মীরা। তারা ফর্ম গ্রহণ ও অফিস কক্ষে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর জেরেই দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সময় উপস্থিত বিজেপি কর্মীরা বিষয়টি দায়িত্বপ্রাপ্ত অফিসারের নজরে আনেন। তবে তাদের অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও অফিসার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বরং পুরো পরিস্থিতিতে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে দাবি তাদের। বিজেপি কর্মীদের বক্তব্য, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই ডাক বাতিল করে পুনরায় রি-টেন্ডার আহ্বান করা উচিত। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বপ্রাপ্ত অফিসারের ভূমিকা খতিয়ে দেখার দাবিও জানানো হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য