বাড়িরাজ্যমানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেস

মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল মানবাধিকার কমিশনের অফিসে গিয়ে মানবাধিকার কমিশনারের নিকট ডেপুটেশান প্রদান করে।

ডেপুটেশন প্রদানের পর প্রবীর চক্রবর্তী জানান স্বাস্থ্য ক্ষেত্রে ঘটে যাওয়া দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এইদিন মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে ২০১৮ সালের পর থেকে নানান ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার কমিশন নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে না। যার কারনে গত চার দিনের মধ্যে আইজিএম হাসপাতালে এক প্রসুতি মহিলার মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। এই ঘটনার পর চার দিন যেতে না যেতে জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের শৌচালয়ে এক রোগী দীর্ঘ সময় আটকে থাকেন। পরবর্তী সময় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ফ্লোরে ঐ রোগীর মৃতদেহ পাওয়া যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য