বাড়িরাজ্যপানিসাগরে বিএসএফ সেজে প্রতারণার অভিযোগ!

পানিসাগরে বিএসএফ সেজে প্রতারণার অভিযোগ!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : পানিসাগর বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিএসএফের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে পানিসাগর বাজার, চামটিলা, বিলথৈ সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে ওই ব্যক্তি নিজেকে বিএসএফের সদস্য বলে পরিচয় দিতেন।

অভিযোগ, কখনও বিভিন্ন দোকান থেকে টাকা ধার নেওয়া, আবার কখনও নানা অজুহাতে পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার মাধ্যমে তিনি একাধিক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম উত্তম চাকমা। তিনি উনকোটি জেলার উজান মছমারা এলাকার বাসিন্দা।

দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলেন প্রতারণার শিকার হওয়া ব্যবসায়ীরা। অবশেষে শনিবার তাকে হাতে-নাতে ধরে পানিসাগর থানায় নিয়ে যান তারা। তাদের অভিযোগ বিভিন্ন সময় বিএসএফ -এর পোশাক পড়ে বাজার হাটে গিয়ে মাছ মাংস ক্রয় করেছে। অথচ সেই টাকা মিটিয়ে দেয়নি গত দুই বছরে। পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে পানিসাগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার বিষয়, পানিসাগর থানার পুলিশের তদন্তে এই প্রতারণা চক্রের আরও কোনও তথ্য বা নতুন দিক উঠে আসে কি না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য