স্যন্দন ডিজিটাল আগরতলা ১ জুন :- কনটেন্ট ক্রিয়েটর আলামিন মিয়া , যিনি ‘হঞ্চ’ নামে পরিচিত, তাকে আজ সকাল থেকে আমতলী থানায় জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, একটি বেসরকারি হাসপাতালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে থানায় তলব করা হয়। অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
তবে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় আলামিন হোসেনের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আপনাদের জানানো হবে।

