বাড়িরাজ্যফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ অ্যাপ্লিকেশনের উদ্বোধন

ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ অ্যাপ্লিকেশনের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মে : ত্রিপুরায় টেকসই জলাধার ভিত্তিক বন ব্যবস্থাপনা প্রকল্প এবং বন দপ্তরের উদ্যোগে শনিবার প্রজ্ঞা ভবনে ‘ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ অ্যাপ্লিকেশনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করেন ত্রিপুরার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রধান সচিব রবীন্দ্র কুমার সামল-সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

 বন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণকে শক্তিশালী করতে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। জিআইএস, রিমোট সেন্সিং, মোবাইলভিত্তিক তথ্য সংগ্রহ ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম -এর সমন্বয়ে তৈরি এই প্ল্যাটফর্ম বন ও জলাধার ব্যবস্থাপনার বিভিন্ন তথ্য একত্রিত করে দ্রুত পর্যবেক্ষণ ও পরিকল্পনায় সহায়তা করবে।

বক্তারা জানান, জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয় এবং প্রাকৃতিক সম্পদের ওপর ক্রমবর্ধমান চাপের প্রেক্ষাপটে এই উদ্যোগ বন প্রশাসনের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি ত্রিপুরাকে প্রযুক্তিনির্ভর বন ব্যবস্থাপনায় অগ্রণী রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং অন্যান্য রাজ্যের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হয়ে উঠবে। প্রকল্প কর্তৃপক্ষের মতে, ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন  অ্যাপ্লিকেশন বনসম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলসম্পদ ব্যবস্থাপনা এবং বননির্ভর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য