বাড়িজাতীয়দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ

দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ

নয়াদিল্লি, ২২ মে (হি.স.): দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ। মায়ের অস্ত্রোপচারের সময় পাশে থাকার জন্য ১৫ দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন উমর। তবে, আদালত তাঁর তিন দিনের জামিন মঞ্জুর করেছে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত তিনি শর্তসাপেক্ষে জেলের বাইরে থাকতে পারবেন।

উমরের ৬২ বছর বয়সি মা গত দু’বছর ধরে সিস্টের সমস্যায় ভুগছেন। তাঁর পিঠে সিস্ট তৈরি হয়েছে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। আগামী ২ জুন সেই অস্ত্রোপচারের দিন নির্ধারিত হয়েছে। মায়ের অস্ত্রোপচারের সময় পাশে থাকার জন্য ১৫ দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন উমর। তবে, আদালত তাঁর তিন দিনের জামিন মঞ্জুর করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য