স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মে :থালা-বাসন পরিস্কারের কথা গুলি ছিনতাই চেষ্টা। পুলিশের হাতে গ্রেফতার বিহারের ২ ছিনতাইকারী। বুধবার দুপুরে শ্রীনগর থানার অন্তর্গত এডিসি ভিলেজের টেলরবন এলাকায়। বৃদ্ধা রাধা রানী দেববর্মার বাড়িতে থালা-বাসন পরিষ্কার করার কথা বলে বিহারের দুই যুবক প্রবেশ করেছিল, অন্য কেউ না থাকার সুযোগে দুই ছিনতাইকারী থালা-বাসন পরিস্কার করার নাম করে বৃদ্ধা রাধারানী দেববর্মার গলা থেকে একটি সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায়।
তখন বৃদ্ধা মহিলার চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করার জন্য কাঞ্চনমালা বাজারের কয়েকজনকে ফোন করে জানায়। তৎক্ষণাৎ কাঞ্চনমালা বাজারের লোকজন দুই ছিনতাইকারীকে আটক করতে তৎপর হয়ে উৎপেতে বসে থাকে। কিছুক্ষণ বাদে অপরিচিত বিহারের ২ যুবক বাইক নিয়ে দ্রুতগতিতে কাঞ্চনমালা বাজারে প্রবেশ করতেই বাজারের লোকজন দুই ছিনতাইকারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে আটক করে রাখে। খবর দেওয়া হয় আমতলী থানায়। পরে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ছিনতাই হয়ে যাওয়া সোনার চেইনটি উদ্ধার করে।
দুই ছিনতাইকারীকে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বি আর ৩৯ এ এইচ ৮৩৫০ নম্বরের বাইক থানায় নিয়ে আসে। বুধবার বিকেলে বৃদ্ধা রাধারানী দেববর্মার ছেলে পরিমল দেববর্মা এই ছিনতাইয়ের ঘটনাটি জানিয়ে ধৃত দুই বিহারের যুবকের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। জানা গেছে বিহারের এই দুই যুবক গত দুইদিন আগেও আমতলী বড়ইটিলা এবং আমতলী শিববাড়ি এলাকায় একই কায়দায় থালা-বাসন পরিষ্কার করার নাম করে একই বাইক ব্যবহার করে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ছিনতাই করে আসছিল। আমতলী থানা সূত্রে জানা গেছে ধৃত দুই ছিনতাইকারীর নাম পবন কুমার এবং নীতিশ কুমার, ধৃতদের বাড়ি বিহারের কাটিহার জেলায়। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

