বাড়িরাজ্যরেগা দুর্নীতি নিয়ে মাঠে নামল তিপরা মথা

রেগা দুর্নীতি নিয়ে মাঠে নামল তিপরা মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মে :যুবরাজনগর আর ডি ব্লকের অন্তর্গত মধুবন এডিসি ভিলেজে রেগা প্রকল্পে ভুয়ো শ্রমিককে দেখিয়ে সরকারি টাকা লুটের গুরুতর অভিযোগ উঠল। এই অভিযোগ মধুবন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। যুবরাজনগর বিধানসভা সিপিআইএমের

বিধায়ক শৈলেন্দ্র নাথের এলাকা হলেও  যুবরাজনগর পঞ্চায়েত হলো বিজেপি পরিচালিত, আর এই বিজেপি পরিচালিত পঞ্চায়েতের  বিরুদ্ধেই তিপ্রা মথার যুবরাজ নগর ব্লক কমিটির যুব সংগঠন ওয়াই টি এফ -এর নেতৃত্ব এই অভিযোগ তুলেছে। তাদের দাবি, মাঠে কাজ করছেন মাত্র ৬ থেকে ৭ জন শ্রমিক। অথচ মাস্টার রোলে নাম তোলা হচ্ছে ২০ থেকে ৩০ জনের। শুধু ছবি তোলার সময় ভিড় দেখাতে বাড়তি লোক জড়ো করা হচ্ছে।

 এভাবেই রেগার বরাদ্দের টাকা আত্মসাৎ- এর ছক কষা হচ্ছে বলে অভিযোগ সংগঠনের। বিষয়টি নিয়ে পঞ্চায়েত সচিব ও রেগা মাস্টারের কাছে জবাব চাইতে গেলে কোনো সদুত্তর মেলেনি বলে জানিয়েছে ওয়াই টি এফ -এর নেতৃত্ব। এই অভিযোগ সামনে আসতেই মধুবন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রেগার কাজের স্বচ্ছতা নিয়ে। সরব হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশও। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে ওয়াই টি এফ -এর নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য