বাড়িরাজ্যজেলা শাসকের দারস্থ ঔষধ ব্যবসায়ীরা

জেলা শাসকের দারস্থ ঔষধ ব্যবসায়ীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মে :রাজ্যেও সফল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকা সর্বভারতীয় ধর্মঘট। একাধিক দাবিকে সামনে রেখে বুধবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয় অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। রাজ্যের ঔষধ বিক্রেতারাও এই ধর্মঘটকে সমর্থন করেছে। এইদিন রাজ্য জুড়ে সকাল থেকে বন্ধ সকল ঔষধের দোকান। রাজ্যের ঔষধ বিক্রেতারা জানান করোনার প্রকোপ চলাকালিন সময় অনলাইন মেডিসিন পরিষেবা চালু করা হয়। কিন্তু বর্তমানে করোনার প্রকোপ নেই।

দেখা যাচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন নকল করে অনলাইনে নেশা সামগ্রী পৌঁছে যাচ্ছে যুব সমাজের কাছে। এই অনলাইন মেডিসিন পরিষেবার ফলে আর্থিক ভাবে ক্ষতির সন্মুখিন ঔষধ ব্যবসায়ী সহ এম.আর-রা। কারন এম.আর-রা ডাক্তারের কাছে গিয়ে নতুন নতুন মেডিসিনের বিষয়ে অবগত করে। দেখা যায় ডাক্তাররা সেই ঔষধ প্রেসক্রিপশন করার পর ক্রেতারা অনলাইনে বেশি টাকা ছাড়ের বিনিময়ে সরাসরি কোম্পানি থেকে সেই মেডিসিন নিয়ে আসছে।

তাই তাদের দাবি অনলাইন মেডিসিন পরিষেবা বন্ধ করা হোক। এদিকে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রেরন করল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। তিন দফা দাবিকে সামনে রেখে পশ্চিম জেলার জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি প্রেরন করা হল। এইদিন স্মারক লিপি প্রদানের পূর্বে আগরতলা শহরে এক র‍্যালি সংগঠিত করা হয়। র‍্যালিটি পশ্চিমজেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সংগঠনের এক নেতৃত্ব জানান করোনা প্রকোপ চলাকালিন সময় অনলাইন মেডিসিন পরিষেবা চালুর জন্য দুইটি আইনের ধারা লাগু করা হয়েছিল। বর্তমানে করোনার প্রকোপ নেই। তাই তাদের দাবি করোনা কালে লাগু করা আইনের দুইটি ধারা বাতিল করা হোক। অনলাইন মেডিসিন পরিষেবা চালু থাকার কারনে সহজে যুব সমাজের কাছে পৌঁছে যাচ্ছে নেশা সামগ্রী। সাধারন মানুষ যেন ভালো মানের ঔষধ পেতে পারে তার জন্য অনলাইন মেডিসিন পরিষেবা বাতিল করার দাবি জানান। এছাড়াও অনলাইন মেডিসিন পরিষেবা চালু থাকার ফলে ঔষধ ব্যবসায়ী ও এম.আর-রা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অনলাইন মেডিসিন পরিষেবা বন্ধ করার জন্য তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরন করা হল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য