বাড়িরাজ্যমহাপ্রশিক্ষণ অভিযান বিজেপি -র

মহাপ্রশিক্ষণ অভিযান বিজেপি -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে :বাম শাসিত বিধানসভা কেন্দ্র চার বড়জলা। ২০২৩ সালে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি পরাজিত হয়েছে। তারপরও এই বিধানসভা কেন্দ্রে সংগঠনের দিকে বিশেষ কোন নজর নেই বিজেপি-র। চলতি বছর পৌর নির্বাচন এবং ২০২৮ সালে বিধানসভা নির্বাচন। সংগঠনের দুর্বলতা দিয়ে রেখে চলছে এলাকার প্রাক্তন বিধায়ক।

এরই মধ্যে মঙ্গলবার বিজেপি ৪ বড়জলা মণ্ডলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান শুরু হল। এইদিন প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রয়, আগরতলা পুর নিগমের মেয়র ইন-কাউন্সিল জগদীশ দাস। বিজেপি সদর জেলা গ্রামীণের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান এই প্রশিক্ষণ শিবির প্রমান করে সরকারে থাকা শুধুমাত্র বিজেপির কাজ নয়। বিজেপির এই প্রশিক্ষণ শিবিরের মুল উদ্দেশ্য হচ্ছে বিজেপি দলের কার্যকরতাদের শক্তিশালী করা। দলের কার্যকরতারা শক্তিশালী না হলে দলের লক্ষ্য চিন্তা ভাবনা সফল হয় না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য