বাড়িরাজ্যরামঠাকুর কলেজ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে এবিভিপি তালা ঝুলিয়ে এবং সড়ক অবরোধ...

রামঠাকুর কলেজ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে এবিভিপি তালা ঝুলিয়ে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে : সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন রাম ঠাকুর কলেজের এবিভিপি-র। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাধারঘাট শাখার পক্ষ থেকে এইদিন রামঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি সড়ক অবরোধ করা হয়। একই সাথে এইদিন রাম ঠাকুর কলেজের প্রফেসর শ্যামল দাসের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় ছাত্র-ছাত্রিরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আগরতলা মহা নগর শাখার সহসম্পাদক সুমিত ঘোষ জানান সম্প্রতি ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের অধিন বিভিন্ন কলেজের চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর দেখা যায় বহু পরীক্ষার্থী পরীক্ষায় বসার পরও তাদেরকে পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে।

আবার অনেক পরীক্ষার্থীর বেক পেপার এসেছে। তারই প্রতিবাদে এইদিন রাম ঠাকুর কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করা হয়েছে। আগামিদিনে ত্রিপুরা বিশ্ব বিদ্যালয় সঠিক উত্তর না দিলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন সুমিত ঘোষ। অপরদিকে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় প্রাঙ্গণে এবিভিপি ছাত্র সংগঠনের জোরদার আন্দোলনে উত্তাল হয়ে উঠল গোটা কলেজ চত্বর। ফলাফল প্রকাশ ও ফর্ম পূরন সংক্রান্ত একাধিক গুরুতর সমস্যাকে কেন্দ্র করে শতাধিক ছাত্রছাত্রী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার পরও ফলাফলে অযৌক্তিকভাবে ব্যাক দেখানো হচ্ছে। আবার অনেকের উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলের সময় অনুপস্থিত দেখানো হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশে বিলম্ব এবং অফিসিয়াল ওয়েবসাইটে বারবার কারিগরি ত্রুটির কারণেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের। এছাড়াও দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের বহু শিক্ষার্থী বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে ফর্ম পূরণ করতে পারছেন না বলেও জানা যায়। যার ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে কলেজ পড়ুয়াদের। ছাত্রছাত্রীদের দাবি, বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন আন্দোলনকারীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শ্যামল দাস-এর কুশপুতলিকা দাহ করে তীব্র ক্ষোভ উগরে দেন। আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস। অধ্যক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়া উল্লেখ করে একটি দাবি সনদ কলেজ অধ্যক্ষের মাধ্যমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে তুলে দেন। দাবি পূরণ না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য