নয়াদিল্লি ও অসলো, ১৮ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে সোমবার নরওয়ের রাজধানী অসলো পৌঁছেছেন। অসলো পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই সফরে ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নরওয়ের অসলোতে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর।প্রধানমন্ত্রী মোদী ১৯ মে, মঙ্গলবার অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের অসলোতে যে হোটেলে থাকছেন, সেখানে তাঁকে স্বাগত জানাতে সমবেত হন প্রবাসী ভারতীয়রা। সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।

